দৈনিক উত্তরের নিউজ
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

কাবা শরীফ অপমাননায় যুবক গ্রেফতার এলাকায় উত্তেজনা

ফরিদপুরের নগরকান্দায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পবিত্র কাবা শরীফ অবমাননার অভিযোগে সাগর মণ্ডল (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে একটি আপত্তিকর ছবি ‘হিস্টোরি’তে পোস্ট করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ তাকে আটক করে।

ঘটনাটি ঘটেছে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের সাঁকরাইল গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়

সন্ধ্যার দিকে সাগর মণ্ডলের ফেসবুক ‘হিস্টোরি’তে দেওয়া আপত্তিকর ছবিটি দ্রুত ভাইরাল হলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টার মধ্যেই খবরটি নতুনবাজার এলাকাসহ আশপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়লে শত শত মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।

উত্তেজনা বেড়ে গেলে স্থানীয়রা সাগর মণ্ডলকে আরিফ ডাক্তারের ফার্মেসির ভেতরে আটক করে রাখে। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

তিন ঘণ্টা টানটান উত্তেজনা, পরে পরিস্থিতি শান্ত

জনসমাগম বাড়তে থাকায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে উত্তেজনা প্রশমিত হয়। এরপর পুলিশ সাগর মণ্ডলকে হেফাজতে নেয়।

প্রশাসনের বক্তব্য

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন—

“ফেসবুকে আপত্তিকর পোস্টের কারণে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি এবং সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।”

অভিযুক্তের পরিচয় ও বর্তমান অবস্থা

গ্রেফতার সাগর মণ্ডল সাঁকরাইল গ্রামের শ্রীকান্ত মণ্ডলের ছেলে। ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি যাতে পুনরায় উত্তপ্ত না হয় সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

পুলিশের বক্তব্য

নগরকান্দা থানা পুলিশ জানায়—

“ঘটনাটি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হবে। আপত্তিকর পোস্টের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কাবা শরীফ অপমাননায় যুবক গ্রেফতার এলাকায় উত্তেজনা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ