রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকা থেকে আগত মোট ১৭৯ জন ইসকন সদস্য ধর্মীয় তীর্থযাত্রার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে গমন করেছেন। আজ সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে আশিষ কুমার রায় (পাসপোর্ট নং– A00586006), পিতা— মতি লাল রায়, স্থায়ী ঠিকানা— উল্লাপাড়া, সিরাজগঞ্জ। এর নেতৃত্বে এই দলটি বেনাপোলে পৌঁছে ইমিগ্রেশন সম্পন্ন করেন।দলটির সদস্যরা সিরাজগঞ্জসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে এসে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশনে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে ভারত অভিমুখে যাত্রা শুরু করেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে সকলের ইমিগ্রেশন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করেন।ইসকন সূত্রে জানা যায়, তারা ধর্মীয় আচার, পূজা-পার্বণ ও তীর্থ দর্শনের উদ্দেশ্যে ভারতের মায়াপুর, গয়া, বুদ্ধ গয়া, প্রেয়া, বৃন্দাবন, কুরুক্ষেত্র ও হরিদ্বারসহ বিভিন্ন পবিত্র স্থানে যাবেন। তারা প্রায় ২০ থেকে ২৫ দিন ভারতে অবস্থান করবেন বলে জানিয়েছেন আশিষ কুমার রায়।বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানান, সকল যাত্রীর ভ্রমণ নথি সঠিক থাকায় প্রক্রিয়া সম্পন্ন করতে কোনো সমস্যার সৃষ্টি হয়নি। তারা নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন