দৈনিক উত্তরের নিউজ

আবারো ভুমিকম্পের আঘাত

আবারো ভুমিকম্পের আঘাত

ভারতে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২৪ নভেম্বর) ভোরে গুজরাটের বিভিন্ন এলাকায় হালকা কম্পন অনুভূত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ভোরে গুজরাটের রাজধানী গান্ধীনগর কেঁপে ওঠে। গুজরাটের একটি গবেষণা ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, সোমবার ভোরে সৌরাষ্ট্র অঞ্চলে ৩.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তালালা, সৌরাষ্ট্র থেকে ১৫ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে, স্থানাঙ্ক: ২১.১৮৮° উত্তর অক্ষাংশ, ৭০.৫৪৬° পূর্ব দ্রাঘিমাংশ। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত সপ্তাহে পরপর দুই দিন কেঁপে উঠেছিল পাকিস্তান। এরপর পরপর দুই দিন ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। এতে কেঁপে ওঠে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরাসহ পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল। এবার সোমবার ভোরে আবারও কম্পন অনুভূত হলো গুজরাটে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

আবারো ভুমিকম্পের আঘাত

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

featured Image

ভারতে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২৪ নভেম্বর) ভোরে গুজরাটের বিভিন্ন এলাকায় হালকা কম্পন অনুভূত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ভোরে গুজরাটের রাজধানী গান্ধীনগর কেঁপে ওঠে। গুজরাটের একটি গবেষণা ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, সোমবার ভোরে সৌরাষ্ট্র অঞ্চলে ৩.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তালালা, সৌরাষ্ট্র থেকে ১৫ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে, স্থানাঙ্ক: ২১.১৮৮° উত্তর অক্ষাংশ, ৭০.৫৪৬° পূর্ব দ্রাঘিমাংশ। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত সপ্তাহে পরপর দুই দিন কেঁপে উঠেছিল পাকিস্তান। এরপর পরপর দুই দিন ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। এতে কেঁপে ওঠে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরাসহ পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল। এবার সোমবার ভোরে আবারও কম্পন অনুভূত হলো গুজরাটে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ