দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

ছাতকে অবৈধ মাটি উত্তোলনে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা

সুনামগঞ্জের ছাতকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অনুমোদনবিহীনভাবে মাটি উত্তোলনের অপরাধে দুইজনকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার নোয়ারাই ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, অভিযুক্তরা সরকারি খাল, পুকুর ও মূল্যবান ফসলি জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করে আসছিলেন। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এ কর্মকাণ্ডের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় উপজেলার নোয়ারাই ইউনিয়নের মির্জাপুরের আলাউদ্দিনের ছেলে হুমায়ুন আহমদ (২০) এবং লক্ষিভাউরের মো. মোসাদ্দর হোসেনের ছেলে মো. ময়না মিয়া (৩৭)-কে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মামলায় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এসআই আরিফুজ্জামান।

এ বিষয়ে ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, কোনোভাবেই পরিবেশবিধ্বংসী কার্যকলাপ বরদাশত করা হবে না। জনস্বার্থে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান ছিল, এবং ভবিষ্যতে আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ছাতকে অবৈধ মাটি উত্তোলনে দুইজনকে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

featured Image

সুনামগঞ্জের ছাতকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অনুমোদনবিহীনভাবে মাটি উত্তোলনের অপরাধে দুইজনকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার নোয়ারাই ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, অভিযুক্তরা সরকারি খাল, পুকুর ও মূল্যবান ফসলি জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করে আসছিলেন। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এ কর্মকাণ্ডের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় উপজেলার নোয়ারাই ইউনিয়নের মির্জাপুরের আলাউদ্দিনের ছেলে হুমায়ুন আহমদ (২০) এবং লক্ষিভাউরের মো. মোসাদ্দর হোসেনের ছেলে মো. ময়না মিয়া (৩৭)-কে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মামলায় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এসআই আরিফুজ্জামান।

এ বিষয়ে ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, কোনোভাবেই পরিবেশবিধ্বংসী কার্যকলাপ বরদাশত করা হবে না। জনস্বার্থে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান ছিল, এবং ভবিষ্যতে আরও কঠোরভাবে অব্যাহত থাকবে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ