দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : রোববার, ২৩ নভেম্বর ২০২৫

খুলনায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত শনাক্ত: পুলিশের অভিযান চলছে

ছবি:সংগৃহীত

খুলনা নগরীর হাজীবাড়ি ছবেদাতলা মোড়ে নাইম (২৬) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত নাইম রূপসা উপজেলার নন্দনপুর এলাকার রফিক গাজীর ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রূপসার বউবাজার এলাকার লাদেনের স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুপুর থেকেই নাইমকে আটকে রাখে একটি চক্র। রাতে তাকে হাজীবাড়ি ছবেদাতলা মোড়ে নিয়ে ডান পায়ের গোড়ালিতে কুপিয়ে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে খুলনা থানার এসআই আব্দুল হাই জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তবে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে কর্মকর্তা জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

খুলনায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত শনাক্ত: পুলিশের অভিযান চলছে

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

featured Image

খুলনা নগরীর হাজীবাড়ি ছবেদাতলা মোড়ে নাইম (২৬) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত নাইম রূপসা উপজেলার নন্দনপুর এলাকার রফিক গাজীর ছেলে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রূপসার বউবাজার এলাকার লাদেনের স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুপুর থেকেই নাইমকে আটকে রাখে একটি চক্র। রাতে তাকে হাজীবাড়ি ছবেদাতলা মোড়ে নিয়ে ডান পায়ের গোড়ালিতে কুপিয়ে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে খুলনা থানার এসআই আব্দুল হাই জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তবে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে কর্মকর্তা জানান।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ