দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

বায়তুল মোকাররমের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান

ছবি: সংগৃহীত

রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগেছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় খুঁটির নিচের ফুটপাতে থাকা কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে বলেন, বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে কিছুক্ষণের মধ্যেই আগুন নেভায়। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলছে। খুঁটির নিচের ফুটপাতে বেশ কয়েকটি দোকান রয়েছে। আগুন দেখে দোকানিরা দোকানের জিনিসপত্র গুছিয়ে ফেলার চেষ্টা করছেন। তবে খুঁটির আগুনের ফুলকি নিচে পড়ে কয়েকটি দোকানের কিছু অংশ পুড়ে যায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বায়তুল মোকাররমের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫

featured Image

রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগেছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় খুঁটির নিচের ফুটপাতে থাকা কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে বলেন, বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পান তারা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে কিছুক্ষণের মধ্যেই আগুন নেভায়। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলছে। খুঁটির নিচের ফুটপাতে বেশ কয়েকটি দোকান রয়েছে। আগুন দেখে দোকানিরা দোকানের জিনিসপত্র গুছিয়ে ফেলার চেষ্টা করছেন। তবে খুঁটির আগুনের ফুলকি নিচে পড়ে কয়েকটি দোকানের কিছু অংশ পুড়ে যায়।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ