ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ৭ বছরের শিশু জায়ান রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১টা ১৫ মিনিটে বাড়ির পাশের জঙ্গলের ভিতরে গাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া। শিশুটির মা–এর আর্তনাদে ভারী হয়ে ওঠে পুরো পাকুড়িয়া গ্রাম।
শিশু জায়ান রহমান গ্রীসপ্রবাসী পলাশ মোল্লার একমাত্র ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরে জায়ান। এর প্রায় আধা ঘণ্টা পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি।
প্রায় দেড় ঘণ্টা পর বাড়ির পাশের জঙ্গলে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় জায়ানের লাশ দেখতে পান এলাকাবাসী। পরে তাঁরা পুলিশকে খবর দিলে আলফাডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। লাশের ময়না তদন্তের প্রস্তুতি চলছে এবং রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন এএসপি (মধুখালী সার্কেল) আজম খান। তিনি বলেন,
“এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। কীভাবে শিশুটি গাছে ঝুলে পড়লো—তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।”
অপ্রত্যাশিত এই মৃত্যুতে পুরো পাকুড়িয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না আর গ্রামের মানুষের চোখের জল ঘটনাস্থলকে আরও ভারী করে তুলেছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন