শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিসের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলা।
বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী ভারতেও ভূকম্পন অনুভূত হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের অঞ্চলেও কম্পন টের পান স্থানীয়রা।
হঠাৎ ভূমিকম্প অনুভূত হওয়ায় ঢাকার বিভিন্ন স্থানে অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। কয়েক সেকেন্ড স্থায়ী থাকা এই কম্পনে জনমনে সাময়িক উৎকণ্ঠা তৈরি হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৫
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিসের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলা।
বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী ভারতেও ভূকম্পন অনুভূত হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের অঞ্চলেও কম্পন টের পান স্থানীয়রা।
হঠাৎ ভূমিকম্প অনুভূত হওয়ায় ঢাকার বিভিন্ন স্থানে অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। কয়েক সেকেন্ড স্থায়ী থাকা এই কম্পনে জনমনে সাময়িক উৎকণ্ঠা তৈরি হয়।

আপনার মতামত লিখুন