বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম পালেরমো–ইতালির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় ইতালির পালেরমোয় ভিয়া মাকুয়েডায় অবস্থিত স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইতালির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের।
ফোরামের সভাপতি মোঃ আমিরুল হোসেন সরকারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল (কাইয়ুম) ও ইকবাল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইতালির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের প্রবাসী বাংলাদেশিদের পোষ্টাল ভোটে অংশ নিতে ‘Postal Vote BD’ অ্যাপ ব্যবহার করার আহ্বান জানান।এছাড়াও আরো বক্তব্য রাখেন পালেরমো সিসিলি শাখা বিএনপি, যুবদল,সেচ্ছাসেবকদল এবং বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের নেত্রীবৃন্দ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তারা বলেন, শহীদ জিয়ার নেতৃত্ব বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সভায় পালেরমো সিসিলি শাখা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ করা হয়। আমিরুল হোসেন সরকারের সমাপনী বক্তব্যে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন