দৈনিক উত্তরের নিউজ
প্রকাশ : বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

অন্তরঙ্গ মুহুর্তে যে কাণ্ড ঘটালেন প্রেমিকা

ছবি: সংগৃহীত

কানপুরে এক নারীর ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে চম্পি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, জোরপূর্বক চুমু খাওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থে ওই নারী তার প্রেমিকের জিহ্বায় কামড়ে তার একটি অংশ কেটে দিয়েছেন।

পুলিশ জানায়, বিবাহিত চম্পি এবং ওই নারীর মধ্যে পূর্বে সম্পর্ক ছিল। কিন্তু পরিবারের সিদ্ধান্তে শিগগিরই ওই নারী বিয়ে করতে যাচ্ছিলেন, যার ফলে তিনি চম্পির সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। এতে চম্পি বিরক্ত হয়ে প্রায়ই তাকে অনুসরণ করতেন। গত সোমবার বিকেলে ওই নারী স্থানীয় একটি পুকুরের কাছে গেলে চম্পি তাকে অনুসরণ করেন এবং জোরপূর্বক শ্লীলতাহানি ও চুমু খাওয়ার চেষ্টা চালান। কিন্তু নারী তার প্রতিবাদ জানালে আত্মরক্ষার্থে চম্পির জিহ্বায় কামড়ে দেন, ফলে জিহ্বার একটি অংশ কেটে পড়ে যায়।

ব্যথায় চম্পি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং খবর পেয়ে তার পরিবার তাকে কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাকে একটি বড় হাসপাতালে স্থানান্তর করা হয়। কানপুরের ডেপুটি কমিশনার অফ পুলিশ দীনেশ ত্রিপাঠি জানান, ঘটনার সত্যতা নিশ্চিত এবং চম্পির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

অন্তরঙ্গ মুহুর্তে যে কাণ্ড ঘটালেন প্রেমিকা

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫

featured Image

কানপুরে এক নারীর ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে চম্পি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, জোরপূর্বক চুমু খাওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থে ওই নারী তার প্রেমিকের জিহ্বায় কামড়ে তার একটি অংশ কেটে দিয়েছেন।

পুলিশ জানায়, বিবাহিত চম্পি এবং ওই নারীর মধ্যে পূর্বে সম্পর্ক ছিল। কিন্তু পরিবারের সিদ্ধান্তে শিগগিরই ওই নারী বিয়ে করতে যাচ্ছিলেন, যার ফলে তিনি চম্পির সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। এতে চম্পি বিরক্ত হয়ে প্রায়ই তাকে অনুসরণ করতেন। গত সোমবার বিকেলে ওই নারী স্থানীয় একটি পুকুরের কাছে গেলে চম্পি তাকে অনুসরণ করেন এবং জোরপূর্বক শ্লীলতাহানি ও চুমু খাওয়ার চেষ্টা চালান। কিন্তু নারী তার প্রতিবাদ জানালে আত্মরক্ষার্থে চম্পির জিহ্বায় কামড়ে দেন, ফলে জিহ্বার একটি অংশ কেটে পড়ে যায়।

ব্যথায় চম্পি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং খবর পেয়ে তার পরিবার তাকে কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাকে একটি বড় হাসপাতালে স্থানান্তর করা হয়। কানপুরের ডেপুটি কমিশনার অফ পুলিশ দীনেশ ত্রিপাঠি জানান, ঘটনার সত্যতা নিশ্চিত এবং চম্পির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ