বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া রহিমাবাদ শালুকগাড়ী এলাকায় তুষার (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তুষার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী। তার বাবা শ্রী কৃষ্ণ সেনাবাহিনীতে চাকরি করেন। পরিবারসহ তারা ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
পরিবারের সদস্যরা জানান, তুষারের মা ছিলেন নানা বাড়িতে। সকালে বাবা অফিসে গেলে বাসায় একাই ছিল তুষার। বেলা ১২টার পর বাবা অফিস থেকে ফিরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। সন্দেহ হলে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন তুষার ঝুলছে। পরে চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনাস্থল থেকে একটি ছোট্ট চিরকুট উদ্ধার করে পুলিশ। সেখানে লেখা ছিল— আমার মৃত্যুতে কেউ দায়ী নয়।
স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পুলিশকে বিষয়টি জানান। পরে শাজাহানপুর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন