দৈনিক উত্তরের নিউজ
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

খানসামায় পানির বোতলে অকটেন-পেট্রোল! নজরদারির বাইরে ভয়ংকর ব্যবসা

দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন বাজারে লাইসেন্সবিহীনভাবে খোলা জায়গায় পানির বোতলে ভরে অকটেন ও পেট্রোল বিক্রি চলছে দীর্ঘদিন ধরে। পাড়া-মহল্লার সাধারণ দোকানেই দাহ্য এসব জ্বালানি বিক্রি হওয়ায় বাড়ছে অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। পাশাপাশি এসব নিম্নমানের জ্বালানি ব্যবহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের ইঞ্জিনও।

নিয়ম অনুযায়ী পেট্রোল ও অকটেনের মতো অত্যন্ত দাহ্য পদার্থ বিক্রি করতে হলে বিস্ফোরক পরিদপ্তর, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের অনুমোদন বাধ্যতামূলক। কিন্তু এসব আইনি বাধ্যবাধকতা উপেক্ষা করেই পূর্ব বাসুলী ভুল্লির বাজার, বটতলা বাজার, মরিয়ম বাজার, জয়গঞ্জ, বাদশা বাজার, মাদারপীর বাজার, জয়ন্তিয়া ঘাট, কাচিনীয়া বাজার ও চৌরঙ্গী বাজারে চলছে জ্বালানি তেলের অবৈধ বেচাকেনা। কোন দোকানেই নেই জ্বালানি তেল বিক্রির বৈধ কাগজপত্র বা নিরাপত্তা ব্যবস্থা।

সরেজমিনে দেখা গেছে—প্লাস্টিক বোতলে ভরে অকটেন ও পেট্রোল বিক্রি করছেন দোকানিরা। ক্রেতারা বলছেন, বাজারে আগুন লাগলে মুহূর্তেই ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। দোকানের পাশে বসা পথচারী, নারী-শিশু ও আশপাশের লোকজন সবসময় রয়েছে চরম ঝুঁকিতে। দুষ্কৃতকারীদের হাতেও অনায়াসে পৌঁছে যাচ্ছে দাহ্য এসব উপাদান—যার ফলে যেকোনো সময় ঘটতে পারে নাশকতার ঘটনাও।

ব্যবসায়ীদের অনেকেই জানালেন, পেট্রোল-অকটেন বিক্রির জন্য আলাদা লাইসেন্স প্রয়োজন—এ কথাই তারা জানতেন না। সাধারণ ট্রেড লাইসেন্স দিয়েই বছরের পর বছর ধরে চলছে এ অবৈধ ব্যবসা।

এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন,“বিষয়টি আমরা নজরে এনেছি। খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা দ্রুত এসব অবৈধ ও ঝুঁকিপূর্ণ জ্বালানি বিক্রি বন্ধে কঠোর অভিযান চালানোর দাবি জানিয়েছেন

Image

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

খানসামায় পানির বোতলে অকটেন-পেট্রোল! নজরদারির বাইরে ভয়ংকর ব্যবসা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫

featured Image

দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন বাজারে লাইসেন্সবিহীনভাবে খোলা জায়গায় পানির বোতলে ভরে অকটেন ও পেট্রোল বিক্রি চলছে দীর্ঘদিন ধরে। পাড়া-মহল্লার সাধারণ দোকানেই দাহ্য এসব জ্বালানি বিক্রি হওয়ায় বাড়ছে অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা। পাশাপাশি এসব নিম্নমানের জ্বালানি ব্যবহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের ইঞ্জিনও।

নিয়ম অনুযায়ী পেট্রোল ও অকটেনের মতো অত্যন্ত দাহ্য পদার্থ বিক্রি করতে হলে বিস্ফোরক পরিদপ্তর, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের অনুমোদন বাধ্যতামূলক। কিন্তু এসব আইনি বাধ্যবাধকতা উপেক্ষা করেই পূর্ব বাসুলী ভুল্লির বাজার, বটতলা বাজার, মরিয়ম বাজার, জয়গঞ্জ, বাদশা বাজার, মাদারপীর বাজার, জয়ন্তিয়া ঘাট, কাচিনীয়া বাজার ও চৌরঙ্গী বাজারে চলছে জ্বালানি তেলের অবৈধ বেচাকেনা। কোন দোকানেই নেই জ্বালানি তেল বিক্রির বৈধ কাগজপত্র বা নিরাপত্তা ব্যবস্থা।

সরেজমিনে দেখা গেছে—প্লাস্টিক বোতলে ভরে অকটেন ও পেট্রোল বিক্রি করছেন দোকানিরা। ক্রেতারা বলছেন, বাজারে আগুন লাগলে মুহূর্তেই ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। দোকানের পাশে বসা পথচারী, নারী-শিশু ও আশপাশের লোকজন সবসময় রয়েছে চরম ঝুঁকিতে। দুষ্কৃতকারীদের হাতেও অনায়াসে পৌঁছে যাচ্ছে দাহ্য এসব উপাদান—যার ফলে যেকোনো সময় ঘটতে পারে নাশকতার ঘটনাও।

ব্যবসায়ীদের অনেকেই জানালেন, পেট্রোল-অকটেন বিক্রির জন্য আলাদা লাইসেন্স প্রয়োজন—এ কথাই তারা জানতেন না। সাধারণ ট্রেড লাইসেন্স দিয়েই বছরের পর বছর ধরে চলছে এ অবৈধ ব্যবসা।

এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন,“বিষয়টি আমরা নজরে এনেছি। খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা দ্রুত এসব অবৈধ ও ঝুঁকিপূর্ণ জ্বালানি বিক্রি বন্ধে কঠোর অভিযান চালানোর দাবি জানিয়েছেন

দৈনিক উত্তরের নিউজ

প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ