শ্রীবরদী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা। রবিবার (১৫ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার হাড়িয়াকোনা সীমান্তে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, টহল দলের পরিচালিত বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় ডেনভার বডি স্প্রে আটক করা হয়। পরে জব্দ করা পণ্যের সিজার মূল্য নির্ধারণ করা হয় ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন