রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে সোমবার একটি বাসে অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয় স্টেশনটি। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পুনরায় স্টেশনের স্বাভাবিক কার্যক্রম চালু করা হয়েছে। বর্তমানে যাত্রীরা নিরবচ্ছিন্নভাবে স্টেশনে প্রবেশ ও বের হতে পারছেন।
সোমবার সন্ধ্যায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ডিএমটিসিএল সূত্র জানায়, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটার পরপরই যাত্রী নিরাপত্তার কথা বিবেচনায় রেখে কিছু সময়ের জন্য স্টেশনটি বন্ধ রাখা হয়েছিল। পরে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তা আবার চালু করা হয়।
এর আগে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে থেমে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। এছাড়া শিল্পাঞ্চল এলাকার সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন