দৈনিক উত্তরের নিউজ

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেপ্তার মিজান

গ্রেপ্তার মিজানুর রহমান।

নিউগিনি প্রপার্টিজ এ হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে ডিবি। রাজধানীর মাটিকাটা এলাকা থেকে সোমবার রাতে মিজানুর রহমান নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে তথ্য দিয়েছেন ডিবির গুলশান বিভাগের উপ কমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান।

এ নিয়ে মামলাটিতে এ নিয়ে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হল। তাদের মধ্যে দুজনকে ডিবি এবং ৫ জনকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ গ্রেফতার করেছে।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তার মিজানুরের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সব কিছু যাছাই চলছে। মিজানুর ওই ঘটনার মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।

ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজে শনিবার রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।

এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক উত্তরের নিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেপ্তার মিজান

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিউগিনি প্রপার্টিজ এ হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে ডিবি। রাজধানীর মাটিকাটা এলাকা থেকে সোমবার রাতে মিজানুর রহমান নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে তথ্য দিয়েছেন ডিবির গুলশান বিভাগের উপ কমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান।

এ নিয়ে মামলাটিতে এ নিয়ে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হল। তাদের মধ্যে দুজনকে ডিবি এবং ৫ জনকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ গ্রেফতার করেছে।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তার মিজানুরের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সব কিছু যাছাই চলছে। মিজানুর ওই ঘটনার মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।

ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজে শনিবার রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।

এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।

দৈনিক উত্তরের নিউজ

সম্পাদকঃ নুর আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
Email: dainikauttareraniuja@gmail.com
web www.dainikuttarernews.com

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ