প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত।
শফিকুল বারী সুনামগঞ্জ প্রতিনিধি। ||
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া, শহরের শহীদ মিনার প্রাঙ্গণে প্রায় ৩০ প্রজাতির বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান। পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক মোহাইমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, পরিবেশ সংরক্ষণে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ