প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬
গাভারামচন্দ্রপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রিয়াজুল ইসলাম বাচ্চু
ঝালকাঠি প্রতিবেদক: ||
ঝালকাঠি সদর উপজেলার ১নং গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন ঝালকাঠি জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি, শিক্ষাবিদ ও সাংবাদিক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু।সাওরাকাঠি গ্রামের বাসিন্দা রিয়াজুল ইসলাম বাচ্চু মরহুম মো. সাইজুদ্দিন সরদার ও হালিমা বেগমের সন্তান। তিনি বর্তমানে রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।শিক্ষা, সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততার মাধ্যমে তিনি এলাকায় পরিচিতি লাভ করেছেন। তিনি সাওরাকাঠি নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এবং রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির সাধারণ সম্পাদক। পাশাপাশি দৈনিক আজকের পরিবর্তন ও ঝালকাঠি বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার এবং জাতীয় দৈনিক সংগ্রাম–এর ঝালকাঠি জেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন।শিক্ষাজীবনে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বি.কম (অনার্স) ও এম.কম ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের লন্ডন সিটির ব্রিট কলেজে উচ্চশিক্ষা গ্রহণ করেন। দেশে ফিরে পুনরায় রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজে যোগ দিয়ে শিক্ষা কার্যক্রমে নিজেকে নিয়োজিত করেন।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এ কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করছেন অনেকেই। চলতি বছরের ঈদুল ফিতর উপলক্ষে ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাইনুদ্দিন রমিজ তাঁর সম্ভাব্য প্রার্থিতাকে সামনে রেখে শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন টানিয়ে প্রচারণা চালান, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ পীযূষ কান্তি মণ্ডল বলেন, “উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু একজন দক্ষ, সৎ ও নিবেদিতপ্রাণ শিক্ষক। পাঠদানে তাঁর দক্ষতা এবং লেখনী সত্যিই প্রশংসার দাবিদার।”ঝালকাঠি জেলা কৃষক দলের সভাপতি মো. তকদীর হোসেন বলেন, “দলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। তাঁর কর্মদক্ষতা ও নেতৃত্বের গুণাবলি তাঁকে একজন যোগ্য জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।”সাওরাকাঠি গ্রামের বাসিন্দা কামাল হাওলাদার বলেন, “রিয়াজুল ইসলাম বাচ্চু একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব মানুষ। তিনি নির্বাচনে অংশ নিলে ইউনিয়নবাসী একজন যোগ্য নেতৃত্ব পাবে বলে আমাদের বিশ্বাস।”নিজের সম্ভাব্য প্রার্থিতা সম্পর্কে রিয়াজুল ইসলাম বাচ্চু বলেন, “আমার দল এবং ইউনিয়নবাসী যদি আমাকে উপযুক্ত মনে করেন, তাহলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে। নির্বাচিত হলে সততা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করব। জনগণের সেবাই হবে আমার একমাত্র অঙ্গীকার।”#
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ