প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে খানসামায় আলোচনা সভা
মোঃ রাশেদুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ও অপপ্রচারের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণের লক্ষ্যে দিনাজপুরের খানসামায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত এ সভায় গুজব প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরনবী ও উপজেলা বিএনপির সদস্য সাঈয়েদ আহমেদ সেলিম বুলবুল। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা এখন সময়ের দাবি। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করা, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকা এবং বিভ্রান্তিকর তথ্য চিহ্নিত করে তা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।সভায় উপস্থাপনার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের ধরন, এর ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ধরনের উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন বক্তারা।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ