প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
জলিরপাড় বঙ্গরত্ন কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হলেন ডাঃ বুদ্ধদেব মন্ডল
মুকসুদপুর প্রতিনিধিঃ ||
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় বঙ্গরত্ন কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ডাঃ বুদ্ধদেব মন্ডল।রবিবার (৫ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের আদেশক্রমে কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন সভাপতি হিসেবে ডাঃ বুদ্ধদেব মন্ডল কে মনোনীত করায় এলাকাবাসী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।ডাঃ বুদ্ধদেব মন্ডল একজন সুপরিচিত ডাক্তার। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ইনডোর মেডিকেল অফিসার, মেডিসিন বিভগ) (৩৬ তম বিসিএস স্বাস্থ্য ) হিসাবে দায়িত্ব পালন করছেন। তার জন্ম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জরিরপাড় ইউনিয়নের বানিয়ারচর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে। তিনি ডাক্তারি পেশার পাশাপাশি সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রে সক্রিয় ভুমিকা রেখে চলেছেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ