প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
জবি ছাত্রদল নেতা রুমির মায়ের রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জবি প্রতিনিধি ||
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের ২ নং যুগ্ম-আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান (রুমি)-এর মমতাময়ী মায়ের রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ জুলাই) বাদ জোহর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ছাত্রনেতা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। এছাড়া বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. ওমর ফারুক, জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১ নম্বর যুগ্ম-আহ্বায়ক সুমন সরদার এবং যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হাসান খান।বক্তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, পারিবারিক শোকের এ সময়ে সবাইকে একে অপরের পাশে দাঁড়ানো এবং মরহুমার জন্য দোয়া করা মানবিক ও ধর্মীয় দায়িত্ব।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি কে এম শাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেতসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা।মিলাদ শেষে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে তাঁর আত্মার শান্তি, পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ