প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
মদন পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ও সম্পাদক আব্দুল বারী হীরা
নেত্রকোনা প্রতিনিধি: ||
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রকোনার মদন পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল বারী হীরাকে মনোনীত করা হয়েছে।রোববার রাতে জেলা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদনপত্রে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।নবগঠিত কমিটিতে জাহের মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, সুলতান শাহারিয়া সজনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সানাউল করিম সৌরভকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।কমিটি ঘোষণার পর পৌর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা।নবগঠিত কমিটির সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুল বারী হীরা বলেন, দলের আদর্শ ও গঠনতন্ত্র অনুসরণ করে মদন পৌর ছাত্রদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল সংগঠনে পরিণত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সাংগঠনিক কার্যক্রম বেগবান করা এবং দলের কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবেন বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ