প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬
বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ১৫০ পিচ ইয়াবা সহ ০২ জন আসামী গ্রেফতারঃ
মতিউর রহমান, বরগুনা জেলা প্রতিনিধিঃ ||
আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।এরই ধারাবাহিকতায় ০৪/০৭/২০২৬খ্রিঃ বরগুনা জেলার বরগুনা থানাধীন অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) গৌরাঙ্গ চন্দ্র সরকার ও সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার বরগুনা থানার ৮নং ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ কালিরতবক সাকিনের রুবেল খান এর বসত ঘরের সামনে উঠানের উপর হইতে ধৃত আসামী ১। মোসাঃ সাথী বেগম এবং ২। মোঃ আল-আমিন আকন (৩৫); কে ১৫০ (একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ