প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬
দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত
আব্দুস সালাম : দিনাজপুর প্রতিনিধি ||
: দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে এই গণমিছিল অনুষ্ঠিত হয়। শনিবার (৪ জুলাই ২০২৬)বিকেলে সাড়ে ৫টায় দিনাজপুর গোর-এ-শহীদ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে দিনাজপুর জেলা ১১ দলীয় ঐক্যের এক বিশাল মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাহাদুর বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। গণমিছিল শেষে বাহাদুর বাজার ট্রাফিক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আনিসুর রহমান, সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের ইউনিট সদস্য অ্যাড.মাইনুল আলম, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, সেক্রেটারি কামরুল হাসান রাসেল, জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম ও এনসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক একামুল হক আবির। সমাবেশ থেকে দেশের ৭০ ভাগ মানুষের রায়ের প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান বক্তারা।গণমিছিলে "অবিলম্বে জুলাই সনদ- বাস্তবায়ন করতে হবে, জুলাই নিয়ে গড়িমশি-চলবে না চলবে না, অবিলম্বে গণভোট-বাস্তবায়ন করতে হবে, আবু সাঈদ মুগ্ধ-শেষ হয়নি যুদ্ধ, দিল্লি না ঢাকা- ঢাকা ঢাকা" সহ বিভিন্ন ধরনের স্লোগান দেয়া হয়। গণমিছিল ও সমাবেশে জামায়াত, জাগপা, এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ