প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬
রোটারি ক্লাব অফ লালমনিরহাটের বোর্ড অফ ডাইরেক্টরস সদস্য হিসেবে দায়িত্ব পেলেন রেনায়েল আলম
লালমনিরহাট প্রতিনিধিঃ ফারুক সূর্য ||
রোটারি ক্লাব অফ লালমনিরহাটের ২০২৬-২৭ সেশনের বোর্ড অফ ডাইরেক্টরস-এর সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় ক্লাবের সকল রোটারিয়ান সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন নবনির্বাচিত বোর্ড সদস্য রেনায়েল আলম।সম্প্রতি ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন প্রক্রিয়া শেষে নতুন এই দায়িত্ব ঘোষণা করা হয়। এই অর্জনে সন্তোষ প্রকাশ করে রেনায়েল আলম বলেন, "আমাকে বোর্ড অফ ডাইরেক্টরস-এর একজন সদস্য হিসেবে নির্বাচিত করায় আমি ক্লাবের সম্মানিত সকল সদস্যের প্রতি কৃতজ্ঞ। রোটারি ক্লাবের মূল লক্ষ্য হলো আর্তমানবতার সেবা এবং সমাজের ইতিবাচক পরিবর্তন। এই মহান লক্ষ্য বাস্তবায়নে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার অঙ্গীকার করছি।"তিনি আরও বলেন, "লালমনিরহাটের মানুষের সেবায় রোটারি ক্লাব অফ লালমনিরহাট সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নতুন এই বোর্ডে থেকে আমি ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং তৃণমূল পর্যায়ে সেবার পরিধি বাড়াতে সকল রোটারিয়ান ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছি।"রেনায়েল আলম আশা প্রকাশ করেন যে, নতুন বোর্ড ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখে আর্তমানবতার কল্যাণে একযোগে কাজ করে যাবে। তার এই দায়িত্ব প্রাপ্তিতে ক্লাবের অন্যান্য সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ