প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬
কাঁঠালিয়ায় জাতীয় ফল মেলার উদ্বোধন
ঝালকাঠি প্রতিনিধি: ||
করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় ফল মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাঁঠালিয়ার যৌথ উদ্যোগে এই মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের পুষ্টি চাহিদা পূরণ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষায় দেশীয় ফল চাষের গুরুত্বের ওপর বিশেষ আলোকপাত করেন। তারা বলেন, বর্তমান সরকারের দূরদর্শী কৃষি নীতির কারণে দেশে ফলের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বারো মাস ফল চাষ ও তা সঠিক উপায়ে সংরক্ষণের মাধ্যমে কৃষকরা যেমন লাভবান হতে পারেন, তেমনই দেশের মানুষের পুষ্টির অভাব দূর করা সম্ভব। তরুণ প্রজন্মকে দেশীয় ফল চাষে উদ্বুদ্ধ করতে এবং ফল সংরক্ষণের আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দিতে এই মেলার আয়োজন বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।মেলা প্রাঙ্গণে স্থানীয় বিভিন্ন নার্সারি ও কৃষি উদ্যোক্তাদের পক্ষ থেকে দেশী-বিদেশী বিভিন্ন জাতের ফলের প্রদর্শনী ও চারা বিক্রয়ের স্টল স্থাপন করা হয়েছে। মেলাটি স্থানীয় সাধারণ মানুষ ও ফল চাষীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ