প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬
বিভিন্ন মামলায় বেনাপোল থানার সফল অভিযান: ৭ জন আটক
||
বেনাপোল থানার পুলিশ বিভিন্ন মামলায় অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করেছে। গত রবিবার পরিচালিত এ অভিযানে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।আটককৃতরা হলেন—১. মোঃ জাহিদুল ইসলাম (৩৫), পিতা-মোঃ জনাব আলী, সাং-বোধখানা, ঝিকরগাছা, যশোর।২. ইদ্রসি আলী (৪০), পিতা-মোঃ আব্দুস সাত্তার, সাং-দিঘীরপাড়, বেনাপোল পোর্ট, যশোর।৩. মোঃ তৌহিদুল ইসলাম (৩১), পিতা-মোঃ আজিজুল ইসলাম, সাং-ছোট আঁচড়া, বেনাপোল পোর্ট, যশোর।৪. মোঃ মনির হোসেন (৩৩), পিতা-মোঃ আব্দুল হামিদ, সাং-গাজীপুর, বেনাপোল পোর্ট, যশোর।৫. শ্রী ইন্দ্রজিৎ মুখার্জী (৩৮), পিতা-মৃত বিশ্বজিৎ মুখার্জী, সাং-বনানী রোড, বেজপাড়া, কোতোয়ালি, যশোর।৬. মোঃ মহসিন আলী (৩৪), পিতা-মৃত আব্দুল লতিফ, সাং-হুস্তলা বকচর, কোতোয়ালি, যশোর।৭. মোঃ জাহিদ হাসান (২১), পিতা-মোঃ আজিজুর রহমান, সাং-ঘুনী বাগডাঙ্গা, বাঘারপাড়া, যশোর।পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত এবং সন্দেহভাজন আসামিদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।বেনাপোল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ