প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬
কাহারোলে ভ্রাম্যমান আদালত পরিচালনায় ১১ জনের অর্থদণ্ড প্রদান।
মো সিয়াম হোসেন শামিম জেলা প্রতিনিধি দিনাজপুর ||
দিনাজপুরের কাহারোল উপজেলার ১০ মাইল বাজার এলাকায় সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের এবং ১২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার ১০ মাইল বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়া, ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং সড়ক পরিবহন আইন লঙ্ঘনের বিভিন্ন অপরাধে এসব মামলা করা হয়। অভিযানে মোট ১১টি মামলায় ১২ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং দুর্ঘটনা কমাতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি মোটরসাইকেল চালকদের ট্রাফিক আইন মেনে চলা, বৈধ কাগজপত্র সঙ্গে রাখা এবং হেলমেট ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ