প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
গাইবান্ধা সদরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার ||
গাইবান্ধার জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় নানা আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালন করা হয়েছে।এই উপলক্ষে আজ বুধবার বেলা ১১ টার দিকে জেলা শহরের জেলা পরিবেশ ক্লাবের উদ্যোগে পৌর পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে অংশ নেয় বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও সচেতন নাগরিকরা।র্যালীটি প্রদক্ষিন শেষে পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, গাইবান্ধা পরিবেশ ক্লাবের উপদেষ্টা ওজিউর রহমান র্যাফেল, সভাপতি গোলাম রব্বানী মুসা, সাধারণ সম্পাদক অর্চ প্রসাদ, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলমসহ অন্যরা।এসময় বক্তারা, পরিবেশ সুরক্ষা নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল করে তোলার প্রতিগুরুত্বারোপ করেন।আলোচনার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শেষে জেলার বিভিন্ন স্কুলের শিশু থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত ষাটোর্ধ শিশু কিশোররা পরিবেশ নিয়ে চিত্রাঅঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ