প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
ওবায়দুর রহমান, ||
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে প্রায় ৫০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমর্থক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টায় আয়োজিত এ শোভাযাত্রায় কয়েক হাজার আর্জেন্টিনা সমর্থক অংশগ্রহণ করে।দুমকি উপজেলা আর্জেন্টিনা ফুটবল সমর্থকগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রার সামনে বহন করা হয় প্রায় ৫০ ফুট দীর্ঘ বাংলাদেশের জাতীয় পতাকা। এছাড়া অংশগ্রহণকারীদের হাতে ছিল ছোট-বড় আর্জেন্টিনার পতাকা, বাঁশি এবং অনেকের মাথায় বাঁধা ছিল জাতীয় পতাকা।সরকারি জনতা কলেজ মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি দুমকি সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় রঙিন স্মোক ফ্লেয়ার ব্যবহারে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।শোভাযাত্রায় বিপুলসংখ্যক নারী, শিশু, শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, ক্রীড়াপ্রেমী মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।সরকারি জনতা কলেজের শিক্ষক শহীদুল ইসলাম বলেন, “ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ ও ভালোবাসার জায়গা। দুমকির মানুষ যে এত সুন্দর ও সুশৃঙ্খলভাবে এই আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনার সমর্থকরা জানান,এত বড় পরিসরে আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণ দুমকির ইতিহাসে বিরল। খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে, এই আয়োজন তারই প্রমাণ।”দুমকির সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ক্রীড়া-আয়োজন হিসেবে আর্জেন্টিনা সমর্থকদের এই শোভাযাত্রা ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।#
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ