প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৭ পরিবারের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন
মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি, ||
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নে তেকাছিয়া গ্ৰামে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সাতটি পরিবার । গভীর রাতে যখন গবাদি পশুর আত্মচিৎকার আর প্রতিবেশীদের ডাকাডাকিতে ঘুম ভাঙলো, ততক্ষণে আগুনে পুড়ে সব কিছুই ছাই হয়ে যায়।ঘটনাটি ঘটেছে( ১৫ জুন) সোমবার দিবাগত রাতে উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের তেগাছিয়া গ্রামে । এই অগ্নিকাণ্ডে, পুড়ে গেছে সাতটি পরিবারের বেঁচে থাকার স্বপ্ন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনরায় পূর্ণবাসনের সহায়তার আশা ব্যক্ত করেছেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ওই ওয়ার্ডের ইউপি সদস্য অতিক্রান্ত সাহা ও এলাকাবাসী।এ ঘটনায় স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে কয়েল কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিটে এই আগুনের সূত্রপাত হয়তে পারে বলে ধারণা করা হচ্ছে।এ সময় ঘরে থাকা ভুট্টা গম মরিচ ও নগদ টাকা সহ, সকল প্রকার আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন, এবং ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও কম্বল দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ