প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
লালমনিরহাটের আদিতমারীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে গ্রেফতার ১
||
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজের পরদিন এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।লালমনিরহাটের আদিতমারী উপজেলার ফলিমারী গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। নিখোঁজের পরদিন আজ সকালে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে ৬ বছরের শিশু নন্দিনীর বস্তাবন্দী লাশ। নিহত নন্দিনী স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিল নন্দিনী। আজ সকালে এক কৃষক ভুট্টা ক্ষেতে মাটিচাপা দেওয়া বস্তার অংশ বিশেষ দেখতে পেয়ে পুলিশ ও স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। শিশুটির মুখে কাপড় গোঁজা ছিল। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে এলাকাবাসী।এই ঘটনায় জড়িত সন্দেহে বিধান চন্দ্র নামে ২৪ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয় বিক্ষুব্ধ জনতা আটক যুবকের বাড়ি ঘর ভাঙচুর করে অগ্নি সংযোগ করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ