প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন জবির ১০৪ জন শিক্ষার্থী
মো সাদমান সাকিব দিশান ,জবি প্রতিনিধি ||
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন অনুষদের ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের সর্বমোট ১০৪ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ জুন ২০২৬, বুধবার সকাল ১০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মনোনীত শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রীর নিকট হতে সম্মাননা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন,"ডিনস অ্যাওয়ার্ড শুধু একটি সম্মাননা নয়, এটি শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতার স্বীকৃতি। যারা কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মেধার মাধ্যমে এই অর্জন করেছে, তারা বিশ্ববিদ্যালয়ের গর্ব। আমি আশা করি, ভবিষ্যতেও তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।"ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমনা আক্তার বলেন,"বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম বড় অর্জন এটি। দীর্ঘদিনের পরিশ্রম ও শিক্ষকদের সহযোগিতার ফল হিসেবে এই স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এটি আমাকে ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।" পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এহসান আহমেদ বলেন,"ডিনস অ্যাওয়ার্ড পাওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়। এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং আমার পরিবার, শিক্ষক এবং সহপাঠীদেরও প্রেরণার ফল। আমি বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞ।"উল্লেখ্য, প্রতি শিক্ষাবর্ষে নিজ ভিভাগে অসাধারণ একাডেমিক ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও একাডেমিক উৎকর্ষতাকে স্বীকৃতি দেওয়া হয়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ