প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
গাইবান্ধা থানাপাড়ায় বৈদ্যুতিক আগুনে গ্যালাক্সি টিভির প্রতিনিধির বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মোঃমিজানুর রহমান মিলন গাইবান্ধা প্রতিনিধি। ||
গাইবান্ধা সদর (থানাপাড়া )এলাকায় সোমবার (সকাল প্রায় ১১টা ৩০ মিনিটে) এক মর্মান্তিক বৈদ্যুতিক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দা ও গ্যালাক্সি টিভির প্রতিনিধি সাংবাদিকমোঃ সুজা মিয়ার পরিবার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, হঠাৎ করে বাড়ির একটি কক্ষে আগুন লেগে মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ঘরের বিভিন্ন আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, একটি মূল্যবান খাট, বিভিন্ন ধরনের পরিহিত পোশাকপত্র ও বিছানার নিচে সংরক্ষিত নগদ ৩০ হাজার টাকা পুড়ে ভস্ম হয়ে যায়। এছাড়াও শয়ন ঘড়ে থাকা প্রয়োজনীয় সামগ্রী আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।আগুন ছড়িয়ে পড়ায় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় কয়েকজন যুবক সাহসিকতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ঘরের ভেতরে আটকে থাকা সুজা মিয়ার পুত্রবধূ ও নাতিকে দ্রুত উদ্ধার সক্ষম হন, যুবকদের তাৎক্ষণিক সাহসিকতায় দুইটি জীবন প্রাণহানির আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে। এ বিষয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, আগুনে তাদের প্রায় দেড় লাখ টাকার সম্পদ বিনষ্ট হয়েছে। বর্তমানে পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে রয়েছে, বর্তমানে গণমাধ্যম কর্মী রাতযাপনের মতো ন্যূনতম ব্যবস্থাও নেই। পরিবারটির দাবি, অগ্নিকাণ্ডের ফলে তারা কার্যত নিঃস্ব হয়ে পড়েছে।এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন ও সমাজের বিত্তবানদের কাছে জরুরি সহায়তার আবেদন জানানো ভুক্তভোগীর পরিবার,স্থানীয় সচেতন মহল দাবি,বৈদ্যুতিক সংযোগ ও তারের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন , নিয়মিত বৈদ্যুতিক লাইন পরীক্ষা ও সতর্কতা অবলম্বনের মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ