প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬
ফার্মগেট থেকে বৃদ্ধ বাবা নিখোঁজ, সন্ধান চেয়ে জবি শিক্ষার্থীর আবেদন
জবি প্রতিনিধি ||
রাজধানীর ফার্মগেট এলাকার পশ্চিম তেজতুরী বাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে মোবারক হোসেন (৬৯) নামে এক বৃদ্ধ গত মঙ্গলবার সকাল ১০ টার দিকে নিখোঁজ হয়েছেন। পরিবারের দাবি, গত তিন ধরে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবার জানায়, বয়সজনিত কারণে তাঁর মস্তিষ্কে কিছু সমস্যা রয়েছে এবং চিকিৎসা চলমান। তিনি নিয়মিত নামাজের জন্য মসজিদে যেতেন এবং সবসময় সঙ্গে মোবাইল ফোন রাখতেন। তবে আজ দুপুর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এই মর্মে তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করা হয়।নিখোঁজ ব্যক্তির পরনে ছিল হালকা লেমন রঙের পাঞ্জাবি ও কালো জুতা। তাঁর মুখে সাদা দাড়ি, উচ্চতা মাঝারি, স্বাস্থ্যবান গড়নের এবং মুখে অল্পসংখ্যক দাঁত রয়েছে।কেউ তাঁর সন্ধান পেলে অনুগ্রহ করে পরিবারের সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৈমুর খান মবিনের সঙ্গে ০১৭৩৮৪৮২৩৭১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ