প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬
বীরগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মো সিয়াম হোসেন শামিম জেলা প্রতিনিধি দিনাজপুর ||
বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২,৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।সোমবার (৮ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাহানপুর গ্রামের আলী আকবরের ছেলে জয়নাল আবেদীন (৪৪)কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার শয়নকক্ষের বিছানার নিচে লুকিয়ে রাখা ২,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকার বেশি।অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) তাহমুদার রহমান। এ সময় এএসআই ইমরান জাহানসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।জানা গেছে, গ্রেফতারকৃত জয়নাল আবেদীনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের বরাত দিয়ে এসআই জাহাঙ্গীর বাদশা রনি ও ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ