প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬
সিরাক-বাংলাদেশ এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠািত।
মতিউর রহমান, বরগুনা প্রতিনিধিঃ- ||
বরগুনা উপজেলা নির্বাহী অফিসের মিটিং রুমে জনাব নিয়াজ মাখদুম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরগুনার সভাপতিত্বে ৮ জুন ২০২৬ তারিখ বেলা ১১ টায় সিরাক বাংলাদেশ এর উদ্যোগে কমিউনিটি মানুষদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ আজিজ উপজেলা নির্বাহী অফিসার, বরগুনা সদর। বিশেষ তিথি ছিলেন ডাঃ অরুনাভ চৌধুরী উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা বরগুনা সদর। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকা থেকে আগত ইউ পি চেয়ারম্যান গন ইউ পি সদস্যগন ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, কাজী, মসজিদের ইমামসহ সচেতন নাগরিক। বাংলাদেশের প্রচলিত স্বাস্থ্য সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মানুষের মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য সেবা একটি অন্যতম, সেটিকে সহজভাবে কার্যক্রম পরিচালনা করার জন্যই আজকের আলোচনা সভার আয়োজন করা হয়।"সিরাক বাংলাদেশ "প্রকল্পের উদ্দেশ্য হলো তরুণদের এবং সিভিল সোসাইটি সংগঠনগুলোর (CSO) নেতৃত্ব ও সম্মিলিত উদ্যোগকে শক্তিশালী করা, যাতে তারা অন্তর্ভুক্তিমূলক শাসন, সুরক্ষাএবং যৌন স্বাস্থ্য অধিকার প্রচারে কার্যকর ভূমিকা রাখতে পারে।"প্রকল্পের লক্ষ্য" একটি প্রাণবন্ত ও বহুমাত্রিক সিভিল সোসাইটি, যেখানে শিশু ও যুবসমাজ, বিশেষ করে কিশোরী ও তরুন নারীরা, তাদের অধিকার চর্চায় সক্ষম এবং লিঙ্গসমতা উপভোগ করে। সিরাক - বাংলাদেশ দীর্ঘদিন ধরে সারাদেশে তরুণ ও কিশোর কিশোরীদের জীবনমানের উন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা সামাজিক সচেতনতা ও অ্যাডভোকেন্সি কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। কিশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রের মান উন্নয়নে ভলান্টিয়ার পিয়ার লিডারদের মাধ্যমে সহযোগিতা প্রদান, জেলা ও উপজেলা পর্যায়ে অ্যাডভোকেন্সি সভা, সেবা প্রদানকারী ও স্বেচ্ছাসেবীদের দক্ষতা বৃদ্ধি, কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেইন, কৈশোর-বান্ধব স্বাস্থ্যকেন্দ্র গুলোর মান উন্নয়নে ম্যানেজমেন্ট কমিটির সাথে নিয়মিত আলোচনা সভা, পরিবার পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন দিবস উদযাপন, উদ্যোক্তা তৈরীর জন্য যুবকদের সবুজায়ন, কৃষি, জলবায়ু ও আইসিটি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা প্রদান করে থাকেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ