প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬
পত্নীতলায় ১৩ মাস বয়সী শিশুর মৃত্যু
শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ||
নওগাঁর পত্নীতলা উপজেলার সিংহন্দি গ্রামে পুকুরের পানিতে পড়ে তানজিম আরাফ (১৩ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে শিশুটির দাদি তাকে নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে বসেছিলেন। একপর্যায়ে দাদির চোখে ঘুম চলে আসলে শিশুটি অজান্তেই পুকুরের পানিতে পড়ে যায়। পরে দাদি শিশুটিকে না দেখে তার মায়ের কাছে খোঁজ নেন। এরপর পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখতে পান।তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সায়েমা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।নিহত তানজিম আরাফ পত্নীতলা উপজেলার সিংহন্দি গ্রামের মাহামুদুল হাসানের ছেলে।পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি০১৭০৬৮০৮৭৮০০৮.০৭.২৬
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ