প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় ফয়েজ আহমেদ
ছাতক প্রতিনিধি: ||
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়েজ আহমেদ রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন।দীর্ঘদিন ধরে ছাত্র ও যুবরাজনীতির সঙ্গে সম্পৃক্ত ফয়েজ আহমেদ স্থানীয় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। রাজনৈতিক সচেতন মহলের মতে, তরুণ নেতৃত্ব হিসেবে তিনি ইতোমধ্যে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নিজের একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ছাতক উপজেলার উন্নয়ন, জনসেবা ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করাই তার মূল লক্ষ্য। তিনি আগামী দিনে উপজেলার সার্বিক অগ্রযাত্রায় ভূমিকা রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ