প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
মন্ত্রী আরিফের হস্তক্ষেপে কোম্পানীগঞ্জের পরিবহন ধর্মঘট স্থগিত
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: ||
সিলেটের কোম্পানীগঞ্জে ঘোষিত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর হস্তক্ষেপ ও হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাসের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।শনিবার দুপুর ১টায় কোম্পানীগঞ্জ আঞ্চলিক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে মন্ত্রীর পাঠানো প্রতিনিধি দলের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়।এর আগে ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেন হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রোববার ভোর থেকে কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করেছিল সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।এ ঘটনায় গত বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র্যাব-৯-এর কাছে স্মারকলিপি দেন ইউনিয়নের সভাপতি আবু সরকার ও সাধারণ সম্পাদক মো. মাসুম আহমদ লস্কর।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২১ মে বিমানবন্দর থানার ধূপাগুল এলাকায় নিজের ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় একদল দুর্বৃত্ত শ্রমিক নেতা মো. আবুল হোসেনের ওপর হামলা চালায়। অভিযোগে বলা হয়, খাগাইলের আলিউর রহমান ও নাসির উদ্দিনের নির্দেশে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।গুরুতর আহত অবস্থায় আবুল হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি ছয় দিন লাইফ সাপোর্টে ছিলেন। পরে গত ২৭ মে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঈদের দিন তাঁর দাফন সম্পন্ন হয়।শ্রমিক নেতাদের অভিযোগ, হত্যাকাণ্ডের প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। তাদের দাবি, মূল অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।তবে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন চন্দ্র কর্মকার বলেন, “মামলার প্রধান আসামিদের গ্রেপ্তারে পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ