প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
১০ বছরের সাজাপ্রাপ্ত দুই মাদক কারবারি অবশেষে গ্রেফতার
মোঃ রাফি হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি ||
নওগাঁর পত্নীতলায় মাদক মামলার ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৬ জুন, ২০২৬) রাত আনুমানিক ১:০০ টার দিকে পত্নীতলা থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার হলাকান্দর গ্রামের মোঃ সলেমান-এর দুই ছেলে ১। মোঃ আব্দুর রহমান এবং ২। মোঃ আজাহার।থানা পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় এবং পত্নীতলা থানার অফিসার ইনচার্জের (ওসি) সরাসরি নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামিরা মাদক আইনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ দিন ধরে আত্মগোপন করে আসছিল।পত্নীতলা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের সাজা পরোয়ানা মূলে আজ (শনিবার) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এমন জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ