প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
সুন্দরগঞ্জে আমের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত আটক
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : শাহিন মিয়া ||
গাইবান্ধার সুন্দরগঞ্জে আমের প্রলোভন দেখিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় আজাজার আলী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আজাহার আলী (৫০) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের উওর সাতগিরি গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। শনিবার (৬ জুন) সকাল ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আবু ইকবাল পাশা। তিনি বলেন, " এর আগে গত শুক্রবার ( ৫ জুন ) সন্ধ্যায় তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশুটিকে প্রতিবেশি মো: আজাহার আলী তার বাড়িতে ডেকে নিয়ে যায়। তখন বাড়িতে কেউ না থাকায় আম দেয়ার কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নেন অভিযুক্ত। এমন সময় ধর্ষণ পরিবারের লোকজন শিশুটির চিৎকার শুনে শিশুটির দাদি অভিযুক্ত আসামীর বাড়িতে গেলে অভিযুক্ত আসামী বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায় । পরে শিশুটি পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করেন । পরে শিশুটির দাদি বাদী হয়ে থানায় গত শুক্রবার (৫ জুন ) বিকাল ৩ টার দিকে মামলা দায়ের করেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ