প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ
ছাতক প্রতিনিধিঃ ||
সুনামগঞ্জের ছাতক উপজেলায় মো. নাজমুল হক (২৫) নামের এক রাজমিস্ত্রী নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা প্রায় ৭টার দিকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মোবাইল ফোনে যোগাযোগ করে রাজমিস্ত্রীর কাজ দেখার কথা বলে নাজমুল হককে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।স্বজনরা জানান, দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরদিন শুক্রবার (৫ জুন) সকাল ১০টার পর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির বড় ভাই মো. ইকরাম (২৭) বাদী হয়ে শুক্রবার ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।নিখোঁজ নাজমুল হকের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা।এ বিষয়ে ছাতক থানা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন ওসি মিজানুর রহমান।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ