প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬
বেনাপোলে চোরাচালান মামলাকে কেন্দ্র করে বিজিবির বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের অভিযোগ—পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত
আলমগীর হোসেন বেনাপোল প্রতিনিধি: ||
যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে আটক ও পলাতক আসামিকে ঘিরে দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে বিজিবির বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের দাবি অনুযায়ী, সাম্প্রতিক সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগটি একটি “পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার অংশ”। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিজিবির অভিযানে দায়েরকৃত মামলার পলাতক আসামি মোঃ ইকরামুল আলম পলাশের ঘনিষ্ঠ আত্মীয়, বিশেষ করে তার বোন জামাই মোঃ শিমুল হোসেন সংবাদ সম্মেলন করে বিজিবির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন।স্থানীয়দের একটি অংশের দাবি, মামলার পলাতক আসামির স্বার্থ রক্ষায় এবং আইনগত প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারিবারিক সম্পর্ককে ব্যবহার করে এই সংবাদ সম্মেলন করা হয়ে থাকতে পারে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, ২৭ মে ২০২৬ তারিখে বেনাপোল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চোরাচালানকৃত বিদেশি পণ্যসহ একজনকে আটক করা হয় এবং অন্যজন পালিয়ে যায়। জব্দকৃত মালামালের মধ্যে ছিল ভারতীয় পণ্য, যা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।বিজিবি আরও জানায়, পুরো অভিযান আইনগত প্রক্রিয়া অনুসরণ করে, সাক্ষীদের উপস্থিতিতে এবং জব্দতালিকা সম্পন্ন করে পরিচালিত হয়েছে।বিজিবির এক সদস্য অভিযোগ করে জানায়, সংবাদ সম্মেলনে উত্থাপিত নির্যাতন ও হয়রানির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তাদের মতে, মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্যই একটি পক্ষ সংগঠিতভাবে এই ধরনের প্রচারণা চালাচ্ছে।এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উভয় পক্ষের বক্তব্য ও অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।সীমান্ত এলাকায় চোরাচালান দমন অভিযানের পর এ ধরনের পাল্টাপাল্টি অভিযোগ নতুন নয় বলে স্থানীয়রা মনে করছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি উঠেছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ