প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
আত্রাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃ'ত্যু
মোঃ রাশেদুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
দিনাজপুরের খানসামা উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কালিরবাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- রাজধানীর মিরপুর-১১ এলাকার বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের দুই ছেলে মান্না ইসলাম (৪৫) ও সাদ্দাম হোসেন (৩২)।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (৩১ মে) সাদ্দাম হোসেন পরিবারসহ ঢাকা থেকে শ্বশুরবাড়ি চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী গ্রামে আসেন। বুধবার সকালে সেখান থেকে লিচু কিনতে খামারপাড়া ইউনিয়নের জোয়ার এলাকার একটি লিচু বাগানে যান তারা। ফেরার পথে কালিরবাজার ঘাটে চারজন একসঙ্গে নদীতে গোসলে নামেন। একপর্যায়ে মান্না ইসলামের দুই ছেলে সজীব (১৬) ও নুর আলম (১২) কোনোভাবে নদী থেকে উঠতে সক্ষম হলেও মান্না ইসলাম ও সাদ্দাম হোসেন গভীর পানিতে তলিয়ে যান।খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে অবহিত করেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় দুপুর সোয়া ২টায় মান্না ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল বিকেল সাড়ে ৩টায় সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ