প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬
গর্ব ও ভালোবাসায় সিক্ত পঞ্চগড়ের কৃতি সন্তান অধ্যাপক ড. ইসরাফিল শাহীন কে সংবর্ধনা।
মো. আরফান আলী : ||
উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার নেতুন কাণ্ডারী, ঠাকূরগাঁও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. ইস্রাফিল শাহীনকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছে তেঁতুলিয়ার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। শিক্ষা ও সংস্কৃতির এই মেলবন্ধনে মুখরিত হয়ে ওঠে সীমান্ত জনপদ তেঁতুলিয়া উপজেলা। ১ জুন রোববার সকালে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে ‘কারিগর’, ‘তেঁতুলিয়া থিয়েটার’ এবং ‘কর্ণাল’-এর যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।দীর্ঘ ২৯ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার অভিজ্ঞতা নিয়ে ড. ইস্রাফিল শাহীন এখন ঠাকূরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দায়িত্ব নিয়োজিত রয়েছেন। পঞ্চগড়ের এই গুণী মানুষের হাত ধরে উত্তরের উচ্চশিক্ষা ও গবেষণার নোতুন দিগন্ত উন্মোচিত হউক—এই আমাদের প্রত্যাশা।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ