প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬
নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ নওগাঁ শহরের শীর্ষ দুই মাদক কারবারি গ্রেফতার
নওগাঁ জেলা প্রতিনিধি:মোঃ রাফি হোসেন ||
নওগাঁ জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শহরের অন্যতম মাদক কারবারি সুমন ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর কাছে তথ্য আসে যে, নওগাঁ সদর উপজেলার চকপ্রাণ গ্রামের সুমন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার সুইপার কলোনিসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। তার মাদক ব্যবসার কারণে উঠতি বয়সী তরুণ-তরুণীরা বিপথগামী হয়ে পড়ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে সুমনকে গ্রেফতারের নির্দেশ দেন।এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ২৬ মে মধ্যরাতে ডিবি পুলিশ জানতে পারে, সুমনের দুই সহযোগী শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে ঢাকা থেকে নওগাঁয় ইয়াবার চালান নিয়ে আসছে। খবর পেয়ে সাদা পোশাকে ডিবি পুলিশের একটি বিশেষ দল নওগাঁ বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট অভিযান শুরু করে।পরে সন্দেহভাজন দুই ব্যক্তি বাস থেকে দ্রুত নেমে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়। এসময় আসামি শান্ত রবিদাস (২২) এর কাছে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে ছোট সাউন্ড বক্সের মধ্যে বিশেষ কৌশলে লুকানো তিনটি জিপার প্যাকেট থেকে মোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলোর মধ্যে দুটি প্যাকেটে ২০০ পিস করে এবং অপর প্যাকেটে ১০০ পিস ইয়াবা ছিল।এ ঘটনায় শান্ত রবিদাসের সহযোগী সাকিব হোসেন মিম (২৬) কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে শান্ত রবিদাস স্বীকার করে যে, ইয়াবার চালানটি নওগাঁ শহরের মাদক ব্যবসায়ী সুমনের নির্দেশে আনা হয়েছিল এবং সুমন বাসস্ট্যান্ড এলাকায় চালান গ্রহণের জন্য অবস্থান করছিল।পরে শান্ত রবিদাসের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নওগাঁ শহরের ঢাকা বাস টার্মিনাল এলাকা থেকে মাদক কারবারি সুমনকে গ্রেফতার করা হয়। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ