প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬
দেশে ও প্রবাসে থাকা জামালপুরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন রুহুল আমিন মিলন
জামালপুর প্রতিনিধি ||
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল জামালপুরবাসীসহ প্রবাসীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মিলন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ সকল ভেদাভেদ ভুলে সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই আমাদের প্রত্যাশা।তিনি আরও বলেন,দেশে ও প্রবাসে থাকা জামালপুর জেলার সকল মানুষ যেন পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সেই কামনা করছি।মোঃ রুহুল আমিন মিলন দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ