প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬
আইসিইউতে শ্রমিক নেতা; বিচার দাবিতে কোম্পানীগঞ্জে বিক্ষোভ
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: ||
সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-চট্র-২১৯৫) এর অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্য মো. আবুল হোসেনের ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজ রহমান।এসময় বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্কর, সদস্য আব্দুল জলিল, বিমানবন্দর থানার সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ বিভিন্ন শ্রমিক নেতা।বক্তারা বলেন, গত ২১ মে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের খাগাইল এলাকায় কতিপয় সন্ত্রাসী পরিকল্পিতভাবে আবুল হোসেনের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।বক্তারা অভিযোগ করেন, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ প্রশাসন। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত না করা হলে ঈদের পর কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।মানববন্ধনে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিকরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ