প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬
জলঢাকায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আটক
ভবদিশ চন্দ্র,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ ||
নীলফামারীর জলঢাকা থানা পুলিশের অভিযানে দুইটি মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলমের দিকনির্দেশনায় একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে সি আর নং ৬২৬/২২ মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং সি আর নং ২১৪/২৩ মামলায় ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. আমিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আমিরুল ইসলাম দক্ষিণ দেচিবাই এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত কসর উদ্দিন।পরে তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ