প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬
পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রহিছ মিয়া
মদন(নেত্রকোনা)প্রতিনিধিঃ ||
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মদন পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মদন পৌরসভার মেয়র পার্থী রহিছ মিয়া। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের মাধ্যমে সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হোক—এটাই সবার প্রত্যাশা।ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের মূল শিক্ষা। একই সঙ্গে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান।রহিছ মিয়া আরও বলেন, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুখ-শান্তি কামনা করে সবাইকে জানাই “ঈদ মোবারক”।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ